You have reached your daily news limit

Please log in to continue


‘ভাই, এত ব্যস্ত হইয়েন না’: ছুটির বিষয়ে প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের সভাপতি পদে বিজয়ী হয়ে ছুটি নেবেন কি না, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, ‘ভাই, এত ব্যস্ত হইয়েন না।’

আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তাঁকে প্রশ্ন করা হলে তিনি এ মন্তব্য করেন।

২ জুন জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তিনি সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন। নির্বাচনের পর তিনি আজ বৃহস্পতিবার সকালে নিউইয়র্ক থেকে ঢাকায় ফিরেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন