ঈদের পর দাম বেড়েছে বহনযোগ্য হার্ডডিস্কের

প্রথম আলো প্রকাশিত: ০৪ জুন ২০২৬, ১২:৩৬

ঈদের দীর্ঘ ছুটি শেষে রাজধানীর প্রযুক্তিপণ্যের বাজার খুললেও ক্রেতাদের উপস্থিতি খুব কম দেখা গেছে। একাধিক প্রতিষ্ঠানের বিক্রেতা জানিয়েছেন, ঈদের পর এখনো জমে ওঠেনি প্রযুক্তিপণ্যের বাজার। র‍্যাম, প্রসেসর, মাদারবোর্ড, এসএসডি, গ্রাফিকস কার্ড, মনিটরসহ অধিকাংশ প্রযুক্তিপণ্যের দাম স্থিতিশীল থাকলেও বহনযোগ্য হার্ডডিস্কের দাম মডেল ও ব্র্যান্ডভেদে এক থেকে দুই হাজার টাকা পর্যন্ত বেড়েছে। ঢাকার একাধিক কম্পিউটার বাজার ঘুরে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের দাম তুলে ধরা হলো।


প্রসেসর


ইন্টেল: কোর আলট্রা ৯ ২৮৫কে ৫.৭০ গিগাহার্টজ (গি.হা.) ৭২ হাজার টাকা, কোর আই–৯ ৬.০০ গি.হা. ১৪ প্রজন্ম র‍্যাপ্টর লেক রিফ্রেশ ৫৫ হাজার টাকা, কোর আলট্রা ৭ ২৬৫কে (৫.৫ গি.হা.) ৩৫ হাজার ৫০০ টাকা, কোর আই–৭ ৫.৬০ গি.হা. ১৪ প্রজন্ম ৪৮ হাজার টাকা, কোর আই–৭ ৫.৪০ গি.হা. ১৩ প্রজন্ম ৪৩ হাজার টাকা, কোর আলট্রা–৫ ২৪৫ কেএফ (৫.২ গি.হা.) ৩৮ হাজার টাকা, কোর আই–৫ (৫.৩০ গি.হা.) ১৪৬০০কেএফ ১৪ প্রজন্ম ৩৮ হাজার টাকা, কোর আই–৫ (৪.৬০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৯ হাজার ৫০০ টাকা এবং কোর আই–৩ (৪.৫০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৬ হাজার ৫০০ টাকা।


এএমডি: রাইজেন–৯ ৭৯০০এক্স ৪.৭০–৫.৬০ গি.হা. ৪২ হাজার টাকা, রাইজেন–৭ ৫৭০০জি ৩.৮–৪.৬ গি.হা. ১৯ হাজার টাকা, রাইজেন–৭ ৭৭০০এক্স ৪.৫০–৫.৪০ গি.হা. ৩০ হাজার টাকা এবং রাইজেন–৫ ৫৬০০জি ৩.৯০–৪.৪০ গি.হা. ১৬ হাজার টাকা।


মাদারবোর্ড


আসুস: প্রাইম এইচ৬১০এম (ডিডিআর ৪) ১০ হাজার ৬০০ টাকা, টাফ গেমিং বি৫৫০এম প্লাস (ডিডিআর ৪) ১৮ হাজার ৯০০ টাকা এবং প্রাইম জেড৮৯০ প্লাস সিএসএম (ডিডিআর ৫) (ওয়াইফাই–৭) ৩৭ হাজার ৯০০ টাকা।


গিগাবাইট: গিগাবাইট বি৭৬০এম গেমিং এক্স (ডিডিআর ৪) ইন্টেল মাদারবোর্ড ২০ হাজার টাকা এবং গিগাবাইট বি৪৫০এম কে এএমডি মাদারবোর্ড ৮ হাজার ৯০০ টাকা।


এমএসআই: প্রো এইচ ৬১০ এম–জি (ডিডিআর ৪) ১১ হাজার টাকা এবং বি৪৫০এম–এ প্রো ম্যাক্স ৮ হাজার ৫০০ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও