চীনের গুপ্তচর তৎপরতা বাড়ছে, সতর্কবার্তা ফাইভ আইজের
যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের গোয়েন্দা জোট ‘ফাইভ আইজ’ চীনা গুপ্তচরবৃত্তি নিয়ে নতুন সতর্কবার্তা জারি করেছে। বুধবার প্রকাশিত এক যৌথ বুলেটিনে বলা হয়, চীনা গোয়েন্দা সংস্থাগুলো সংবেদনশীল তথ্যের প্রবেশাধিকার রয়েছে এমন ব্যক্তিদের নিয়োগে অনলাইন চাকরি ও পেশাদার নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ব্যবহার করছে।
‘সেফগার্ডিং আওয়ার সিক্রেটস’ শীর্ষক ওই বুলেটিনে বলা হয়েছে, চীনের সামরিক গোয়েন্দা সংস্থাগুলো সরকারি কর্মকর্তা, সামরিক সদস্য এবং গোপন তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু করছে। এ জন্য তারা বিভিন্ন অনলাইন নিয়োগ সেবা ও পেশাদার নেটওয়ার্ক ব্যবহার করছে বলে অভিযোগ করা হয়েছে।
ফাইভ আইজভুক্ত দেশগুলোর নিরাপত্তা সংস্থাগুলোর দাবি চীনের উদ্দেশ্য হলো সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক গোয়েন্দা তথ্য সংগ্রহ করা, যা তাদের কৌশলগত ও নিরাপত্তাগত সুবিধা দিতে পারে।
যদিও এর আগে বিভিন্ন দেশ পৃথকভাবে এমন অভিযোগ তুলেছিল, তবে পাঁচ দেশের যৌথভাবে এ ধরনের সতর্কবার্তা প্রকাশকে নজিরবিহীন বলে মনে করা হচ্ছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- গুপ্তচরবৃত্তি