You have reached your daily news limit

Please log in to continue


লুক নয়, অভিনয়েই বিশ্বাস সাদিয়ার

রিলস আর শর্টসের এই যুগে দীর্ঘ সময় ধরে কিছু দেখার ধৈর্য মানুষের কমে আসছে। এই বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও নির্মিত হচ্ছে মাইক্রো-ড্রামা। সম্প্রতি মুক্তি পাওয়া তেমনই একটি সিরিজ সিলভার সাদিয়া প্রশংসাও কুড়িয়েছে। এই ভিন্নধর্মী কাজের সাফল্য সাদিয়া আয়মান নিজেই বিস্মিত, ‘সত্যি কথা বলতে, এতটা আশা করিনি। এটা তো কোনো নায়ক-নায়িকা বেজ প্রেমের গল্প নয়। গতানুগতিক ধারার বাইরের গল্পটিই দর্শকেরা লুফে নিয়েছেন। ইউটিউব, ফেসবুকে সবার একটাই মন্তব্য, এটা এখানে শেষ হলো কেন? শেষটা এ রকম কেন? পরের সিজন কবে আসবে?’

চরিত্রের প্রস্তুতি

পর্দার সাদিয়া মাদ্রাসাপড়ুয়া অত্যন্ত শান্ত স্বভাবের একজন মেয়ে, কিন্তু তার একটি গোপন জগৎ আছে, সেখানে সে একজন দক্ষ গেমার। এই দ্বৈত সত্তা ফুটিয়ে তোলাই ছিল সাদিয়া আয়মানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মজার বিষয় হলো, সাদিয়া আয়মান ব্যক্তিগত জীবনে কখনো গেম খেলেননি। তিনি বলেন, ‘গেমিংয়ের ওই ল্যাঙ্গুয়েজটাই তো আমি জানি না। জীবনে কখনো গেম খেলি না, ইভেন মোবাইলেও না।’

কিন্তু চরিত্রের প্রয়োজনে তাঁকে দীর্ঘ প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হয়েছে। কি–বোর্ড ল্যাঙ্গুয়েজ শেখা থেকে শুরু করে নিয়মিত গেম স্ট্রিমিং ভিডিও দেখা—সবই করেছেন। পরিচালক মিরাজ হোসেনের নির্দেশনা তাঁকে চরিত্রটি ধারণ করতে সাহায্য করেছে বলে মনে করেন এই অভিনেত্রী। সাদিয়া বলেন, ‘টিমের সবার সহযোগিতা খুব হেল্প করেছে। মিরাজ ভাই এত ভালোভাবে ছোট ছোট বিষয় ইনপুট দিয়েছেন, আমার জন্য অনেকটাই সহজ হয়ে গেছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন