ঈদের ছুটির পর ডেঙ্গু নিয়ে শঙ্কা, অভিযান জোরদারের পরামর্শ

ডেইলি স্টার প্রকাশিত: ০৪ জুন ২০২৬, ১২:১৭

ঈদুল আজহার ছুটির সময় বৃষ্টি হওয়ায় স্কুল-কলেজ আর অফিস প্রাঙ্গণে পানি জমেছে। বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়ে বলছেন, এই জমা পানিই ডেঙ্গুর ঝুঁকি বাড়তে পারে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এখনই জরুরি ভিত্তিতে মশকনিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা প্রয়োজন।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত ৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে এবং আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩০৭ জনে।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার বলেন, ঈদের আগের সময়ের তুলনায় ডেঙ্গু রোগীর সংখ্যা দ্বিগুণ পর্যন্ত বাড়তে পারে। তবে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।


তিনি বলেন, যেসব স্কুলে বৃষ্টির পানি জমে থাকতে পারে, সেগুলো ক্লাস শুরুর আগে ভালোভাবে পরিষ্কার করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার একদিন আগে জরুরি ভিত্তিতে ফগিং কার্যক্রম চালানো প্রয়োজন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও