হাদি হত্যার তিন আসামিকে ফেরানো নিয়ে ফের তোড়জোড়

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৪ জুন ২০২৬, ০৯:২৯

‘বাংলাদেশে কাকে দিয়ে খুন করিয়েছিলেন, সবটাই জানি’— ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন বিস্ফোরক ও ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর নতুন করে  আলোচনায় এসেছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনা।


শুরু থেকেই ইনকিলাব মঞ্চ দাবি করে আসছে দেশীয় চক্রের সহযোগিতায় ভারতীয় আধিপত্যবাদ শরিফ ওসমান হাদিকে হত্যা করেছে। সেই দাবি এখন আবার ডালপালা মেলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ও প্রধান গণমাধ্যমগুলোতে বিষয়টি নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে।


ইনকিলাব মঞ্চ বুধবার এক সংবাদ সম্মেলনে দাবি করেছে, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য এটিই ইঙ্গিত করে যে, এই হত্যাকাণ্ডের নেপথ্যে এমন কোনো প্রভাবশালী ব্যক্তি বা সংস্থার সম্পৃক্ততা রয়েছে, যার পরিচয় প্রকাশ পেলে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও