You have reached your daily news limit

Please log in to continue


সাইবার ঝুঁকি এড়াতে ব্যাংক অ্যাকাউন্ট সুরক্ষার উপায়

বর্তমান সময়ে ব্যাংকিংসেবা অনেকটাই ডিজিটাল হয়ে গেছে। মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং কিংবা এটিএম কার্ডের মাধ্যমে ঘরে বসেই সহজে টাকা লেনদেন করা যাচ্ছে।

এতে যেমন মানুষের সময় ও শ্রম বাঁচছে, তেমনি বাড়ছে সাইবার প্রতারণার ঝুঁকিও। প্রতারক চক্র এখন নতুন নতুন কৌশলে সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নিচ্ছে এবং মুহূর্তের মধ্যেই অর্থ চুরি করে নিচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, অধিকাংশ ক্ষেত্রে গ্রাহকদের সামান্য অসতর্কতার সুযোগ নিয়েই এসব প্রতারণা করা হয়। তাই নিজের ব্যাংক অ্যাকাউন্ট ও কষ্টার্জিত অর্থ নিরাপদ রাখতে কিছু বিষয় সব সময় মনে রাখা জরুরি।

ওটিপি, পিন ও পাসওয়ার্ড কখনোই কাউকে বলবেন না

ব্যাংক অ্যাকাউন্টের নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো আপনার ওটিপি , এটিএম কার্ডের পিন নম্বর এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের পাসওয়ার্ড। অনেক সময় প্রতারকরা ব্যাংক কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য বা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা পরিচয়ে ফোন করে এসব তথ্য জানতে চায়।

মনে রাখবেন, কোনো ব্যাংক কখনোই ফোন, এসএমএস বা ইমেইলের মাধ্যমে গ্রাহকের পিন, ওটিপি বা পাসওয়ার্ড জানতে চায় না। তাই কেউ এসব তথ্য চাইলে সঙ্গে সঙ্গে ফোন কেটে দিন এবং কোনো তথ্য শেয়ার করবেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন