পাকা আমের স্বাদে ঠাণ্ডা হোক গ্রীষ্ম, জেনে নিন সহজ কিছু রেসিপি
গ্রীষ্মকাল মানেই আমের মৌসুম। বছরের এই সময়টায় বাংলাদেশের বাজার, ফলের দোকান এমনকি গ্রামের উঠানও ভরে ওঠে নানা জাতের আমে।
আম দিয়ে তৈরি বিভিন্ন পানীয় শরীরে তরল ও শক্তির ঘাটতি কিছুটা পূরণ করতে পারে।
আমের কিছু সহজ রেসিপি:
ম্যাঙ্গো স্মুদি/ মিল্কশেক
উপকরণ
১ কাপ পাকা আমের টুকরা
আধা কাপ গুঁড়া দুধ
১ কাপ ঠাণ্ডা দুধ
১ টেবিল চামচ মধু
ঠাণ্ডা পানি
কয়েকটি বরফ কুচি
প্রস্তুত প্রণালি
সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে মিহি করে ব্লেন্ড করুন। ঠাণ্ডা অবস্থায় পরিবেশন করুন। গরমে ক্লান্ত শরীরে এটি দ্রুত শক্তি ও প্রশান্তি এনে দিতে পারে।
আমের লাচ্ছি
উপকরণ
১ কাপ দই
আধা কাপ পাকা আম
২ টেবিল চামচ চিনি
বরফ
প্রস্তুত প্রণালি
সব উপকরণ ব্লেন্ড করে গ্লাসে ঢেলে পরিবেশন করুন। এটি একই সঙ্গে ঠাণ্ডা ও পুষ্টিকর একটি পানীয়।
কাঁচা আমের শরবত
উপকরণ
২টি কাঁচা আম
চিনি
বিট লবণ
ভাজা জিরা গুঁড়া
ঠান্ডা পানি
প্রস্তুত প্রণালি
কাঁচা আম সিদ্ধ করে শাঁস বের করে নিন। এরপর পানি, স্বাদমতো চিনি, ভাজা জিরা গুঁড়া ও বিট লবণ মিশিয়ে শরবত তৈরি করুন। প্রচণ্ড গরমে এই পানীয় শরীরকে দ্রুত ঠান্ডা করতে সাহায্য করে।
আমের আইসক্রিম
উপকরণ
২ কাপ আমের পাল্প
১ কাপ ফ্রেশ ক্রিম
আধা কাপ কনডেন্সড মিল্ক
প্রস্তুত প্রণালি
সব উপকরণ মিশিয়ে ফ্রিজে ৬-৮ ঘণ্টা রেখে দিন। বাড়িতেই তৈরি হয়ে যাবে সুস্বাদু আমের আইসক্রিম।
- ট্যাগ:
- লাইফ
- আমের রেসিপি