You have reached your daily news limit

Please log in to continue


কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় নিহত ১, কূটনৈতিক মিশন ক্ষতিগ্রস্ত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং ৬০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

বুধবারের এই হামলাকে ‘ইরানের অপরাধমূলক আগ্রাসন’ বলে এর তীব্র নিন্দা জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষামন্ত্রণালয়। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, হামলায় কূটনৈতিক মিশন ক্ষতিগ্রস্ত হয়েছে।

কুয়েতের বিমানবন্দরে মারা যাওয়া ব্যক্তিকে পরবর্তীতে ভারতীয় নাগরিক বলে শনাক্ত করা হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়েছে এবং আরও কয়েকজন ভারতীয় আহত হয়েছে বলে খবর দিয়েছে।

সংশ্লিষ্ট পক্ষগুলোকে এ ধরনের হামলা বন্ধ করার আহ্বান জানানো হয় বিবৃতিতে।

ওদিকে, ইরানের এই হামলার পর কুয়েতের পররাষ্ট্রমন্ত্রণালয় দুই ইরানি কর্মকর্তাকে ২৪ ঘন্টার মধ্যে দেশটি ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং ইরানের চাজ্য দ্য অ্যাফেয়ার্সকে ডেকে পাঠিয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এ হামলার দায় স্বীকার করে বলেছে, ইরানের তেল ট্যাংকার এবং কাশেম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েতে এই হামলা চালিয়েছে তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন