গুরুতর অসুস্থ ‘দুই দিনের দুনিয়া’ অভিনেতা, খোঁজ নিচ্ছে না কেউ!

কালের কণ্ঠ প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ২২:১০

বাংলাদেশের ছোট পর্দার পরিচিত অভিনেতা আব্দুল হান্নান শেলী দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছেন। তার শারীরিক অবস্থা এতটাই নাজুক হয়ে পড়েছে যে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতেও কষ্ট হচ্ছে বলে জানা গেছে।


সম্প্রতি অভিনেতার বর্তমান শারীরিক অবস্থার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন অভিনয়শিল্পী এম কে এইচ পামির। ঈদ উপলক্ষে নিজ জেলা পাবনায় গিয়ে অসুস্থ শেলীর সঙ্গে দেখা করেন তিনি। পরে ফেসবুকে একটি পোস্টে অভিনেতার অসুস্থতার বিষয়টি সবার সামনে তুলে ধরেন।


পামির লিখেছেন, ‘শেলী ভাই এতটাই অসুস্থ যে উঠে দাঁড়ালে পুরো শরীর কাঁপে।

স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। তার সুস্থ হতে অনেক সময় লাগবে।’


অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করে তিনি আরো লেখেন, ‘আমরা সবাই শেলী ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ তায়ালা যেন দ্রুত সুস্থ করে দেন শেলী ভাইকে।’


একই পোস্টে শেলীর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতাও ভাগ করে নেন পামির।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও