You have reached your daily news limit

Please log in to continue


কক্সবাজারে চলচ্চিত্র উৎসব: প্রদর্শিত হবে ‘হাওয়া’ ও ‘বনলতা এক্সপ্রেস’

পর্যটন শহর কক্সবাজারে আবারও বড় পর্দায় সিনেমা দেখার সুযোগ তৈরি হচ্ছে।

‘কক্সবাজার টকিজ’ শিরোনামে ধারাবাহিক আয়োজনের প্রথম পর্বে আগামী ৫ ও ৬ জুন শহরের শহীদ সুভাষ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে প্রদর্শিত হবে ছয়টি আলোচিত চলচ্চিত্র ও ডকুমেন্টারি।

আয়োজকদের ভাষায়, এটি শুধু চলচ্চিত্র উৎসব নয়; বরং দেশের চলচ্চিত্র ও শিল্পচর্চার ওপর সাম্প্রতিক আক্রমণ এবং সাংস্কৃতিক সংকীর্ণতার বিরুদ্ধে এক প্রতিবাদী অবস্থান।

বুধবার এক সংবাদ সম্মেলনে ‘কক্সবাজার ফিল্ম সোসাইটি’র নেতারা জানান, দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে সিনেমা ও শিল্প-সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্র বাধাগ্রস্ত হওয়ার ঘটনায় তারা উদ্বিগ্ন। সেই প্রেক্ষাপটে ‘কক্সবাজার টকিজ’ আয়োজনের মাধ্যমে তারা শিল্প ও চলচ্চিত্রচর্চার পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরছেন।

কক্সবাজার ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত বলছিলেন, “আর্ট সবার জন্য। সিনেমা আজকের বিশ্বের অন্যতম শক্তিশালী ভাষা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন