You have reached your daily news limit

Please log in to continue


বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ করবে জামায়াত

গ্রাহক ও পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এই বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বৃহস্পতিবার রাজধানীসহ দেশের সব মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

ঢাকায় বৃহস্পতিবার বিকেল ৫টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ কর্মসূচি শুরু হবে।

বুধবার রাতে এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, “সরকার সাধারণ মানুষের পকেট কাটার এক চরম ও নিষ্ঠুর খেলায় মেতে উঠেছে। আসন্ন বাজেটকে সামনে রেখে তড়িঘড়ি করে বিদ্যুতের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করা সাধারণ মানুষের ওপর এক বড় ধরনের জুলুম।”

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ঊর্ধ্বগতিতে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের পিঠ ‘এমনিতেই দেয়ালে ঠেকে গেছে’ মন্তব্য করে গোলাম পরওয়ার বলেন, “এর ওপর বিদ্যুতের এই মূল্যবৃদ্ধি মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দেবে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন