৯ মাসের মধ্যে ঢাকার পুঁজিবাজারে সর্বোচ্চ লেনদেন

যুগান্তর প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ২১:১৯

৯ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। বুধবার (৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ১ হাজার ২৭৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। এরচেয়ে বেশি লেনদেন হয়েছিল সর্বশেষ গতবছরের ৯ সেপ্টম্বর, সেদিন ১ হাজার ৪০০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছিল।


লেনদেনের সঙ্গে এদিন বেড়েছে শেয়ার দর বৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যাও। দিন শেষে প্রধান সূচকে ৩৫ দশমিক ৪৫ পয়েন্ট যোগ হওয়ায় ডিএসইএক্স ৫ হাজার ৪৪১ পয়েন্টে পৌঁছেছে।


গত নির্বাচনে জিতে বিএনপি সরকারে আসার খবরে ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি পরপর তিন দিন ১২০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল ঢাকার বাজারে।


এরপর গত ২২ এপ্রিল পর্যন্ত ডিএসইর লেনদেন আর হাজার কোটি টাকার ঘর স্পর্শ করেনি। মাঝে ৮ এপ্রিল প্রায় ৯৯২ কোটি টাকার লেনদেন হয়েছিল।


ঈদের ছুটি শেষে সোমবার ডিএসইতে ৯০০ কোটি টাকার উপরে শেয়ার হাতবদল হয়। মঙ্গলবার লেনদেন হয় ১ হাজার ৮০ কোটি টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও