You have reached your daily news limit

Please log in to continue


দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: অন্তত ৫ বাংলাদেশি আহত, ৩ জন আশঙ্কাজনক

ভারতের দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫ বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আজ বুধবার সকালে দক্ষিণ দিল্লির মালভিয়া নগর এলাকার ওই হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন মারা গেছেন। তাদের অনেকেই বিদেশি নাগরিক।

এক বিবৃতিতে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, আগুনের ঘটনায় আহতদের মধ্যে এখন পর্যন্ত ৫ বাংলাদেশিকে শনাক্ত করা গেছে। তাদের মধ্যে ৩ জন ম্যাক্স হাসপাতালে ও অপর ২ জন সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের আইসিইউতে নেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন