পাবনায় পদ্মা নদী থেকে হাত বাঁধা-বস্তাবন্দি এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো তার পরিচয় পাওয়া যায়নি।
বুধবার (৩ মে) সকাল ১০টার দিকে সদরের ভাড়ারা ইউনিয়নের বলরামপুর পীরপুর-সংলগ্ন পদ্মা নদীর তীর থেকে ভাসমান অবস্থায় এই মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, মৃত কিশোরীর বয়স আনুমানিক ১৪-১৬ বছর হতে পারে।