You have reached your daily news limit

Please log in to continue


‘সেই সময়টা খুব স্ট্রাগলিং পিরিয়ড ছিল’

ছোট পর্দার চেনা মুখ তাসনুভা তিশা। বর্তমান সময়ে ওটিটি কিংবা নাটকে নিজের অভিনয় দক্ষতার ছাপ রাখলেও, শৈশব-কৈশোরে তার স্বপ্ন কিন্তু অভিনেত্রী হওয়া ছিল না। বরং তিনি হতে চেয়েছিলেন সংবাদ উপস্থাপিকা কিংবা আরজে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের শুরুর দিনগুলো নিয়ে কথা বলেছেন তিনি। 

চলচ্চিত্রে নিয়মিত হওয়া প্রসঙ্গে তাসনুভা তিশা জানান, ওভাবে তিনি বড় পর্দায় কাজ করেননি, কিছু ওয়েব ফিল্ম করেছেন। তার কথায়, ‘আমিও জানিনা কবে দেখবো। আসলে আমার প্ল্যানিং-এ কী আর হবে? বড় কোনো প্রোডাকশন হাউস, পরিচালক কিংবা প্রযোজক যদি ডাকেন এবং গল্পসহ সবকিছু যদি মিলে যায়, তবেই সেটা সম্ভব। সিনেমা অনেক বড় বিষয়, হুট করে তো হয় না। আল্লাহ যদি কপালে রাখেন, তবে অবশ্যই সিনেমা হবে।’

নিজের ক্যারিয়ারের শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ‘আমি তখন কাজ করার পাশাপাশি পড়াশোনাও করতাম। সেই সময়টা খুব স্ট্রাগলিং একটা পিরিয়ড ছিল।’ মডেলিং দিয়ে মিডিয়ায় পা রাখলেও সেখানে স্থায়ী না হওয়ার একটি মজার কারণ জানান তিশা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন