You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বকাপের বাকি ৮ দিন: নকআউটে গোলের রাজা

চলছে ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে চলবে ৪৮ দলের ফুটবল যুদ্ধ। আর বাকি ৮ দিন। ফিফা প্রতিদিনের পরিসংখ্যানমূলক প্রতিবেদনের মাধ্যমে ক্ষণগণনা করছে।

নকআউট পর্ব এক ম্যাচের খেলা। হয় জেতো, নয়তো বিদায়! আর এমন বাঁচামরার লড়াইয়ে লিওনিদাস, রোনালদো ও কিলিয়ান এমবাপে সবার শীর্ষে। বিশ্বকাপ ইতিহাসে নকআউট পর্বে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এই তিন জনের—প্রত্যেকেই আটটি করে গোল করেছেন।

যখন গ্রুপ পর্ব ছিল না, সেই সময়ে ১৯৩৪ সালে প্রথম রাউন্ডে স্পেনের কাছে হারের ম্যাচে ব্রাজিলের একমাত্র গোল করেন লিওনিদাস। চার বছর পর সেলেসাওরা যখন তৃতীয় হলো, ওই সময়ে চার ম্যাচে সাত গোল করেছিলেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন