ঢাকার পাঁচবারের এমপি, আওয়ামী লীগের প্রবীণ নেতা এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন।
দীর্ঘদিন ধরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন এ রাজনীতিবিদ বুধবার ভোর পৌনে ৪টার দিকে মারা যান; তার বয়স হয়েছিল ৭৬ বছর।
বীর মুক্তিযোদ্ধা রহমতুল্লাহ আমৃত্যু আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। ঢাকা মহানগর আওয়ামী লীগের রাজনীতিতে তিনি ছিলেন প্রভাবশালী এক নাম।