You have reached your daily news limit

Please log in to continue


আইয়ামে জাহেলিয়াতের পর্যটকের ডায়েরি!

সে বহুকাল আগের কথা। মধ্যপ্রাচ্যে তখন আইয়ামে জাহেলিয়াতের রাজত্ব চলছিল।

নজদ, হাইল ও ইয়েমেন ছাড়াও বালাদে শামের অন্যান্য অঞ্চলে জাহেলিয়াতের অত্যাচার চরমে পৌঁছে গিয়েছিল। সামর্থ্যবান লোকেরা জাহেলিয়াতের অত্যাচার থেকে বাঁচার জন্য অহরহ হিজরত করতেন। কেউ কেউ সপরিবারে আবার কেউ কেউ পরিবার-পরিজন হারিয়ে একাকী নিরুদ্দেশ হতেন অজানার উদ্দেশে। ফলে জাহেলি যুগে অনেকে প্রাণ বাঁচানোর জন্য দেশত্যাগ করতে গিয়ে পথেঘাটে চোর-ডাকাতদের হাতে যেমন বেঘোরে প্রাণ হারাতেন তেমনি কেউ কেউ আবার এক জাহেলিয়াত থেকে বাঁচতে গিয়ে আরো বড় জাহেলের কবলে পড়ে মারাত্মক মুসিবতে আবর্তিত হতে হতে ইহলীলা সাঙ্গ করতেন।

হিজরত করা মজলুমদের মধ্যে কেউ কেউ নামকরা পর্যটকে পরিণত হতেন আবার কেউ কেউ সেই পর্যটনের বাস্তব অভিজ্ঞতা লিখে মানবেতিহাসে অমরত্ব লাভ করতেন। আমাদের আজকের নিবন্ধের নায়ক, যিনি একসময় আরবের মরু অঞ্চলের বাসিন্দা ছিলেন এবং জাহেলদের কবলে পড়ে স্ত্রী-পুত্র, দাস-দাসী ও সহায়-সম্পত্তি হারিয়ে কোনোমতে প্রাণ নিয়ে ইয়ামেনের সানা বন্দরে পৌঁছেন। তারপর জাহাজে চড়ে তিনি কোথায় গিয়ে পৌঁছালেন সেই কাহিনি তাঁর নিজের মুখ থেকেই শোনা যাক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন