You have reached your daily news limit

Please log in to continue


খানজাহান আলী মাজার দিঘির কুমির সরিয়ে নেওয়া হবে

বাগেরহাটের হযরত খানজাহান আলী (রহ.) মাজার দিঘিতে কুমিরের আক্রমণে শিশুর মৃত্যুর জের ধরে প্রাণীটিকে খুব শিগগির অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আপাতত কুমিরটিকে বন বিভাগের হেফাজতে রাখা হবে।

মঙ্গলবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খানজাহান আলী মাজারের সার্বিক নিরাপত্তা ও মাজার ব্যবস্থাপনা বিষয়ক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও মাজার পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম মোহাম্মদ বাতেন।

জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় মাজারের খাদেম, সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় বাসিন্দা, মাদ্রাসার শিক্ষক প্রতিনিধিরা অংশ নেন। তারা কুমিরটিকে সরিয়ে নিরাপদ স্থানে রাখার বিষয়ে একমত হন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন