You have reached your daily news limit

Please log in to continue


ডেঙ্গু চিকিৎসায় ৮০ % ব্যয় বহন করবে বেসরকারি সেবা প্রতিষ্ঠান: স্বাস্থ্যমন্ত্রী

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলো ডেঙ্গু চিকিৎসার রোগীর ৮০ শতাংশ ব্যয় ‘বহন করবে’ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন; আর সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হবে বিনামূল্যে।

মঙ্গলবার সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

ডেঙ্গু মোকাবিলায় বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগিতা চেয়েছেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ডেঙ্গুতে আক্রান্ত রোগীর পরীক্ষা-নিরীক্ষা ও ক্লিনিক ব্যয়ের ৮০ শতাংশ বহন করবে বেসরকারি চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। ডাক্তারের ফিসও ফ্রি করা হয়েছে। রোগী বহন করবে ওষুধ ও খাদ্যসহ বাকি ২০ শতাংশ ব্যয়।

“আর সরকারি হাসপাতালে সব বিনামূল্যে দেওয়া হবে। বেসরকারি সব হাসপাতালে ১০ শতাংশ শয্যা সংরক্ষণ করার নির্দেশনাও দেওয়া হয়।”

ডেঙ্গু প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়ার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কোনো বাসার ছাদ, আঙিনা বা আশপাশের পরিবেশ অপরিচ্ছন্ন থাকলে এবং সেখানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন