You have reached your daily news limit

Please log in to continue


আসক্তি কমাতে ইউটিউব শর্টস বন্ধ করবেন যেভাবে

স্মার্টফোন হাতে নিলেই অনেকের অজান্তে ঘণ্টার পর ঘণ্টা কেটে যায় ইউটিউব শর্টস দেখে। একটি ভিডিও শেষ হওয়ার আগেই আরেকটি ভিডিও সামনে চলে আসে, আর এভাবেই সময়ের হিসাব হারিয়ে ফেলেন ব্যবহারকারীরা। এই সমস্যার সমাধানে নতুন একটি সুবিধা চালু করেছে ইউটিউব, যার মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে শর্টস ফিড কার্যত বন্ধ করে দিতে পারবেন।

ইউটিউবের নতুন ‘টাইম ম্যানেজমেন্ট’ ফিচারের অংশ হিসেবে অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীরা এখন শর্টস ফিডের দৈনিক সময়সীমা শূন্য মিনিটে নির্ধারণ করতে পারবেন। এর ফলে অ্যাপের মূল শর্টস ফিড আর দেখা যাবে না এবং ব্যবহারকারী অন্তহীনভাবে শর্টস স্ক্রল করার সুযোগও পাবেন না।

এই ফিচারটি বিশেষভাবে তাদের জন্য উপকারী হতে পারে, যারা স্মার্টফোনে অতিরিক্ত সময় ব্যয় কমাতে চান অথবা কাজ ও পড়াশোনার সময় মনোযোগ ধরে রাখতে চান। একই সঙ্গে অভিভাবকদের জন্যও এটি একটি কার্যকর টুল হতে পারে, কারণ এর মাধ্যমে শিশু-কিশোরদের শর্ট ভিডিও দেখার সময় নিয়ন্ত্রণ করা সহজ হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন