ফ্রিজে কতদিন মাংস রাখা নিরাপদ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০২ জুন ২০২৬, ১৩:৩০

মাংস আমাদের দৈনন্দিন খাদ্যতালিকার একটি গুরুত্বপূর্ণ অংশ। গরু, খাসি কিংবা মুরগি সব ধরনের মাংসই পুষ্টিগুণে সমৃদ্ধ। তবে সমস্যা হয় তখনই, যখন এগুলো সঠিকভাবে সংরক্ষণ করা না হয়। অনেকেই ফ্রিজে মাংস রেখে দেন দিনের পর দিন, এমনকি সপ্তাহ পার করে ফেলেন-যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।


ফ্রিজে মাংস কতদিন নিরাপদ থাকে, কীভাবে সংরক্ষণ করলে ভালো থাকে এবং কখন বুঝবেন মাংস নষ্ট হয়ে গেছে-এসব বিষয় জানা অত্যন্ত জরুরি।


ফ্রিজে মাংস কতদিন রাখা নিরাপদ?


ফ্রিজের তাপমাত্রা, মাংসের ধরন এবং সংরক্ষণের পদ্ধতির ওপর নির্ভর করে মাংস কতদিন ভালো থাকবে। সাধারণভাবে নির্দিষ্ট সময়সীমা অনুসরণ করা নিরাপদ। যেমন-



  • কাঁচা গরুর মাংস: ফ্রিজের সাধারণ চেম্বারে (০-৪ ডিগ্রি সেলসিয়াস) ৩-৫ দিন, ডিপ ফ্রিজে (-১৮ ডিগ্রি সেলসিয়াস) ৬-১২ মাস রাখা যায়।

  • খাসির মাংস: ফ্রিজের সাধারণ তাপমাত্রায় ৩-৫ দিন, ডিপ ফ্রিজে ৬-৯ মাস।

  • মুরগির মাংস: সাধারণ ফ্রিজে ১-২ দিন, ডিপ ফ্রিজে ৯ মাস পর্যন্ত।

  • রান্না করা মাংস: ফ্রিজে ৩-৪ দিন, ডিপ ফ্রিজে ২-৩ মাস।

  • মাছ (তুলনার জন্য): ফ্রিজে ১-২ দিন, ডিপ ফ্রিজে ৩-৬ মাস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও