ইসলামী ব্যাংক: দ্বিতীয় দিনের মতো ‘গ্রাহক ফোরামের’ অবস্থান

বিডি নিউজ ২৪ মতিঝিল প্রকাশিত: ০২ জুন ২০২৬, ১১:০৯

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো মতিঝিলে অবস্থান নিয়েছে ‘সচেতন গ্রাহক ফোরাম’।


মঙ্গলবার সকাল ৯টা থেকে দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে এ কর্মসূচি চলছে। আন্দোলনকারীরা খুরশীদ আলমের পাশাপাশি গভর্নর মোস্তাকুর রহমানেরও পদত্যাগ চাইছেন।


সাড়ে ৯টার দিকে মাইকে বক্তব্য শুরু করেন গ্রাহক ফোরামের সদস্যরা। এসময় সেখানে নানা স্লোগান দেওয়া হয়।


দিলকুশা এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রয়েছে জলকামান, পুলিশের সাঁজোয়া যান ও অতিরিক্ত পুলিশ সদস্য।


খুরশীদ আলমকে এস আলম গ্রুপের সহযোগী আখ্যা দিয়ে তাকে সরানোর দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা। তারা বলছেন, ২০১৭ সালে এস আলম গ্রুপের দখলে যাওয়ার আগে যারা পর্ষদে ছিলেন, তাদেরকেই পরিচালনায় ফেরাতে হবে।


গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে বেছে নেয় কেন্দ্রীয় ব্যাংক। এর বিরোধিতায় সোমবার সকালে ‘সচেতন গ্রাহক ফোরাম’ ব্যানারে মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন একদল ব্যক্তি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও