কাউন চালের পায়েসের রেসিপি

প্রথম আলো প্রকাশিত: ০২ জুন ২০২৬, ০৯:২৬

রেসিপি দিয়েছেন ফারাহ্ সুবর্ণা।


উপকরণ


কাউন চাল আধা কাপ, দুধ ২ লিটার, খেজুরের গুড় আধা কাপ, তেজপাতা ১টি, এলাচি ৫টি, লবণ ১ চিমটি, কাঠবাদাম, পেস্তাবাদাম ও কিশমিশ আধা মুঠো করে।


প্রণালি


চাল ভালো করে বেছে-ধুয়ে আধা ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। একটি প্যানে দুধ জ্বাল দিন। ফুটে একটু ঘন হয়ে এলে তাতে তেজপাতা ও এলাচি দিন। ভেজানো কাউনের চাল ছেঁকে দুধে দিয়ে কম আঁচে রান্না করতে হবে।


মাঝেমধ্যে নেড়ে দিন, যাতে তলায় লেগে না যায়। এক চিমটি লবণ দিন। চাল সেদ্ধ হয়ে গেলে গুড় দিয়ে নেড়ে মিলিয়ে নিয়ে আরও ৫–৭ মিনিট রান্না করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও