You have reached your daily news limit

Please log in to continue


নরসিংদীর ইতিহাস-ঐতিহ্যে সাজানো এবারের ‘ইত্যাদি’

দেশের ইতিহাস, ঐতিহ্য ও শিকড়ের গল্প তুলে ধরার ধারাবাহিকতায় এবার নরসিংদী জেলায় আয়োজন করা হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব। প্রকৃতি, প্রত্নতত্ত্ব, লোকজ ঐতিহ্য ও জনজীবনের বৈচিত্র্যে সমৃদ্ধ এই জেলাকে ঘিরেই সাজানো হয়েছে এবারের আয়োজন। আগামী ৫ জুন শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে অনুষ্ঠানটি। নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন ইত্যাদির বিস্তারিত তথ্য জানানো হয়েছে।

নব্বইয়ের দশক থেকেই স্টুডিওর গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলে ‘ইত্যাদি’র আয়োজন করে আসছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি কখনোই কোনো ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠান, পার্ক, রিসোর্ট বা সাধারণ খোলা মাঠে ধারণ করা হয় না। বরং প্রতিটি পর্বের স্থান নির্বাচনে গুরুত্ব পায় ওই অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, শিল্প-সংস্কৃতি, পুরাকীর্তি ও জনগুরুত্বপূর্ণ দিকগুলো। সেই ধারাবাহিকতায় এবার বেছে নেওয়া হয়েছে প্রাচীন জনপদ নরসিংদীকে।

এবারের মঞ্চ নির্মাণ করা হয় রায়পুরা উপজেলার রামনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে। অনুষ্ঠান ঘিরে গোটা নরসিংদীতেই তৈরি হয়েছিল উৎসবের আবহ। দুপুরের পর থেকেই দর্শকেরা অনুষ্ঠানস্থলে জড়ো হতে শুরু করেন। বরাবরের মতো এবারও বিশেষ আমন্ত্রণপত্রের মাধ্যমে দর্শকদের প্রবেশের ব্যবস্থা করা হয়, যা জেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হয়েছিল। আয়োজকেরা জানিয়েছেন, এই আমন্ত্রণপত্র বা পাসের জন্য কোনো অর্থ নেওয়া হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন