You have reached your daily news limit

Please log in to continue


তোফায়েল আহমেদের জানাজা শেষে স্লোগান, আটক ৭

ষাটের দশকের ছাত্ররাজনীতির উজ্জ্বল নক্ষত্র, উনসত্তরের গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেকমন্ত্রী তোফায়েল আহমেদের প্রথম জানাজা শেষে তার কফিন ঘিরে স্লোগান দিয়ে আটক হয়েছেন সাতজন।

রাজধানীর ধানম‌ন্ডির তাকওয়া মস‌জিদের সামনে মরদেহবাহী গাড়ির ‘পথ আটকে স্লোগান ও বিশৃঙ্খলার’ অভিযোগে তাদের আটকের কথা বলেছে পুলিশ।

সোমবার বাদ মাগ‌রিব এ মস‌জিদে জানাজা শেষে স্কয়ার হাসপাতালে তোফায়েল আহমেদের মরদেহ নেওয়ার সময় এ ঘটনা ঘটে বলে জানান পুলিশের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক।

তিনি বলেন, “জানাজা শেষ করে গাড়িতে করে মরদেহ স্কয়ার হাসপাতালের দিকে যাওয়ার সময় ৫০-৬০ জন লোক পথ আটকে স্লোগান দিতে থাকে। তারা গাড়ি আটকে বিশৃঙ্খলার চেষ্টা করে।”

এসময় পুলিশ ধাওয়া দিয়ে সাতজনকে আটক করে এবং বাকিরা পালিয়ে যায় বলে ভাষ্য এই পুলিশ কর্মকর্তার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন