ইসরায়েল-লেবানন উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা প্রস্তাব
ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান সংঘাতের মাঝেই দুই দেশের উত্তেজনা ‘ধাপে ধাপে কমানোর’ লক্ষ্যে কূটনৈতিক আলোচনার অংশ হিসেবে একটি নতুন পরিকল্পনা প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা গত রোববার জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই কূটনৈতিক আলোচনার বিষয়ে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন।
মার্কিন ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনার প্রথম পদক্ষেপ হিসেবে লেবাননের ইরান সমর্থিত প্রতিরোধ শক্তি হিজবুল্লাহ ইসরায়েলের ওপর সব ধরণের হামলা বন্ধ করবে আর জবাবে ইসরায়েলও লেবাননের রাজধানী বৈরুতে হামলা বা উত্তেজনা বাড়ানো থেকে বিরত থাকবে।
ওই কর্মকর্তার মতে, “এই পদক্ষেপটি ধাপে ধাপে উত্তেজনা হ্রাস এবং কার্যকরভাবে শত্রুতা অবসানের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করবে।”
তিনি আরও বলেন, লেবাননের প্রেসিডেন্ট আউন এই প্রস্তাবটিকে এগিয়ে নিতে এবং একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেছিলেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- চলমান সংকট
- নতুন প্রস্তাব