You have reached your daily news limit

Please log in to continue


ঐশ্বরিয়াকে নিয়ে বডি শেমিংয়ের বিরুদ্ধে মুখ খুললেন মাধুরী

সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার পর ফের আলোচনার কেন্দ্রে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে তাঁর উপস্থিতি নিয়ে প্রশংসার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে চেহারা, ওজন ও বয়স নিয়ে নানা কটূক্তিরও মুখোমুখি হতে হয়েছে তাকে।

এই বডি শেমিংয়ের ঘটনার বিরুদ্ধে এবার সরব হয়েছেন প্রবীণ অভিনেত্রী মাধুরী দীক্ষিত। সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মাধুরী বলেন, ঐশ্বরিয়ার মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীকে শুধুমাত্র তাঁর শারীরিক গঠন বা বয়স দিয়ে মূল্যায়ন করা উচিত নয়। 

তাঁর মতে, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্বমঞ্চে ভারতকে প্রতিনিধিত্ব করে আসছেন ঐশ্বরিয়া এবং দেশের জন্য অসংখ্য সম্মান বয়ে এনেছেন তিনি।

মাধুরীর কথায়, একজন মানুষের সাফল্য, অবদান এবং ব্যক্তিত্বকে শুধুমাত্র ওজন, পোশাকের মাপ বা বয়সের সংখ্যায় সীমাবদ্ধ করে দেওয়া উচিত নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন