বিশ্বকাপে নজরে রাখার মতো ১০ খেলোয়াড়

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০১ জুন ২০২৬, ১৪:৩৪

ফুটবলের সর্বকালের সেরা দুজন তারকা সম্ভবত ২০২৬ বিশ্বকাপে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে তাদের ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলবেন। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো অবশেষে স্পেনের লামিন ইয়ামালসহ নতুন প্রজন্মের হাতে ব্যাটন তুলে দিতে পারেন।


১৯ বছর বয়সে ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা কিলিয়ান এমবাপে মেসি ও রোনালদোর যোগ্য উত্তরসূরি হিসেবে নিজের স্থান পাকাপোক্ত করার জন্য এখনও অপেক্ষা করছেন। তবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে নিজেদের ছাপিয়ে যাওয়ার লক্ষ্য রাখছেন আরও অনেকেই; নরওয়ের গোল মেশিন আর্লিং হালান্ড থেকে শুরু করে টিম ইউএসএর ক্রিশ্চিয়ান পুলিসিক।


চলতি বছরের বিশ্বকাপে নজর কাড়তে পারেন যে ১০ খেলোয়াড়: 


লিওনেল মেসি


চার বছর আগে কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ের স্বাদ এনে দিয়ে ও জাতীয় আইকন ডিয়েগো ম্যারাডোনাকে অনুকরণ করে অবশেষে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা পূরণ করেছিলেন মেসি। এর মাধ্যমে তিনি ক্লাব, দেশ ও ব্যক্তিগতভাবে শীর্ষ শিরোপা জিতে ফুটবলকে একপ্রকার পূর্ণতা দিয়েছেন।


ক্রিশ্চিয়ানো রোনালদো


রোনালদো এখনও তার বর্ণিল ও রেকর্ড ভাঙা-গড়ার ক্যারিয়ারে একমাত্র অধরা ট্রফিটির জন্য অপেক্ষা করছেন। পর্তুগাল তারকা এই মৌসুমে সৌদি ক্লাব আল নাসরকে ঘরোয়া লিগ শিরোপা জেতানোর পর বিশ্বকাপে চোখ রাখছেন। এই ট্রফিটি তার ক্যারিয়ারের ঝুলিতে থাকা ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড, স্পেনের রিয়াল মাদ্রিদ ও ইতালির জুভেন্টাসের লিগ শিরোপার পাশাপাশি পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির সঙ্গে যুক্ত হলো।


কিলিয়ান এমবাপে


মেসি ও রোনালদোর পর বিশ্বের সেরা খেলোয়াড়ের তকমাটি নিজের করে নেওয়ার জন্য এমবাপে দীর্ঘদিন ধরে লড়ছেন। কেউ কেউ বলবেন যে রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার বিশ্বকাপ ও একাধিক শিরোপাজয়ী হিসেবে ইতোমধ্যেই তা করে দেখিয়েছেন, কিন্তু তিনি এখনও চ্যাম্পিয়ন্স লিগ বা ব্যালন ডি’অর জিততে পারেননি—যা তার ক্যারিয়ারের ওপর একটি বড় প্রশ্নবোধক চিহ্ন রেখে গেছে।


নেইমার


ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার তার পুরো ক্যারিয়ার জুড়েই দেশের মানুষের প্রত্যাশার ভার নিজের কাঁধে বহন করেছেন। একজন খেলোয়াড় হিসেবে সবচেয়ে বড় সম্মানগুলো জেতা সত্ত্বেও তিনি এখনও ব্রাজিলকে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা এনে দিতে পারেননি। ৩৪ বছর বয়সী নেইমার চার বছর আগে কাতারে কোয়ার্টার ফাইনালের বাধা পার করতে পারেননি। গত আসরের পর থেকে ইনজুরি ও সৌদি আরবে একটি হতাশাজনক অধ্যায় কাটান। তবুও তার ওপর ভরসা রেখেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপের জন্য ডাক পেয়েছেন। ফিটনেসের পরীক্ষা দেওয়ার পথে ১৫ ম্যাচে ৬ গোল করেছেন সান্তোসের তারকা।


মোহাম্মদ সালাহ


মিশরের এই আইকন একটি হতাশাজনক মৌসুমের পর লিভারপুল ছাড়ছেন, তবে তিনি এখনও তার দেশের মূল ভরসা। মিশর কেবল আশা করতে পারে যে ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার তার সেরা ফর্মটি বিশ্বকাপের জন্য বাঁচিয়ে রেখেছেন। সালাহ লিভারপুলের হয়ে ৪৪২ ম্যাচে ২৫৭টি গোল করেছেন এবং ক্লাবটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি প্রিমিয়ার লিগ শিরোপাসহ সব ধরনের ট্রফি জিতেছেন। তবে মিশরের হয়ে তিনি দুইবার আফ্রিকান কাপ অব নেশনন্সে রানার্স-আপ হয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও