You have reached your daily news limit

Please log in to continue


আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি দিক খতিয়ে দেখছে সরকার

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে প্রসব-পরবর্তী ওয়ার্ডের ছয় নবজাতকের মৃত্যুর পর হাসপাতালটির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। এসব কমিটির প্রতিবেদনের আলোকে হাসপাতালটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি কীভাবে কাজ করবে সে বিষয়ে পরামর্শ নিতে আজ সোমবার অ্যাটর্নি জেনারেলের পরামর্শ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

অ্যাটর্নি জেনারেলেরসহ তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তিন দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা ছিল। কিন্তু প্রতিবেদনটি আরও গতিশীল হওয়ার জন্য, আরও প্র্যাকটিক্যাল হওয়ার জন্য ওই বাচ্চাদের মায়েদের সঙ্গে কথা বলা প্রয়োজন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন