You have reached your daily news limit

Please log in to continue


আইটি খাতের চাকরি ছেড়ে অটোরিকশা চালান তিনি

একসময় তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে কাজ করা এক ভারতীয় নারী সম্পূর্ণ ভিন্ন একটি পেশা বেছে নিয়েছেন। অফিসের কাজের চাপ ও দীর্ঘ কর্মঘণ্টায় অতিষ্ঠ হয়ে তিনি ওই চাকরি ছেড়ে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন।

প্রতিবেদন অনুযায়ী, ওই নারী বলেন, আগের চাকরিটি তাঁর জন্য প্রচণ্ড চাপের হয়ে উঠেছিল। তিনি পেশাজীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হিমশিম খাচ্ছিলেন। ৯ বছর ধরে এ চাপে তিনি অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। তিনি আর এ চাপ নিতে পারছিলেন না। তাই তিনি পেশা পরিবর্তনের সিদ্ধান্ত নেন।

কোন পেশায় নিজের সুবিধামতো সময়সূচিতে কাজ করতে পারবেন, তা তিনি খুঁজতে থাকেন এবং একসময় অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন।

ওই নারীর এ সিদ্ধান্ত শুরুতে অনেককে অবাক করেছিল; কিন্তু এটা তাঁর জন্য ইতিবাচক ফল বয়ে এনেছে। এখন তিনি মাসে প্রায় ৬০ হাজার রুপি আয় করেন। তিনি বলেন, আগের তুলনায় এখন তিনি অনেক বেশি সুখী।

অটোরিকশা চালানোর পেশা ওই নারীকে তাঁর কাজের ওপর অনেক বেশি নিয়ন্ত্রণ এনে দিয়েছে। তিনি এখন নিজের সুবিধামতো সময়ে কাজ করেন। ফলে তিনি আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ ও ভারসাম্যপূর্ণ জীবন যাপন করতে পারছেন। সম্প্রতি ওই নারীর এই পেশা পরিবর্তনের গল্পের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন