ইউটিউবে এআই ভিডিওতে যুক্ত হবে বিশেষ লেবেল

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০১ জুন ২০২৬, ১৪:০২

ইউটিউবে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিওর সংখ্যা দ্রুত বাড়ছে। এর মধ্যে অনেক ভিডিও এতটাই বাস্তবধর্মী যে সাধারণ দর্শকের পক্ষে তা শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে নতুন উদ্যোগ নিয়েছে ইউটিউব।


এখন থেকে এআই দিয়ে তৈরি বা পরিবর্তন করা ভিডিওতে আরও স্পষ্টভাবে লেবেল দেখাবে প্ল্যাটফর্মটি। শুধু নির্মাতার তথ্যের ওপর নির্ভর করবে না। প্রয়োজনে ইউটিউব নিজেই ভিডিও বিশ্লেষণ করে এআই ব্যবহারের বিষয়টি শনাক্ত করবে।


এর আগে কোনো ভিডিওতে এআই ব্যবহার করা হলে নির্মাতাদের সেটি উল্লেখ করতে হতো। এরপর ভিডিওর বিবরণ অংশে একটি লেবেল যুক্ত করা হতো। কিন্তু নতুন ব্যবস্থায় সেই লেবেল আরও দৃশ্যমান হবে।


ইউটিউব জানিয়েছে, এখন থেকে ভিডিওর শিরোনামের কাছেই এআই সম্পর্কিত তথ্য দেখা যাবে। ইউটিউব শর্টসের ক্ষেত্রেও ভিডিওর নিচে লেবেল প্রদর্শন করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও