'বশীকরণের' পরে 'পাপচক্র', ফের জুটি বাঁধলেন নিপুণ-ডিম্পল
অতিপ্রাকৃতিক রহস্য আর ভৌতিক আবহের গল্পে নির্মিত হয়েছে নাটক ‘পাপ চক্র’। এ নাটকে ফের জুটি বেঁধেছেন নিপুণ আহমেদ ও ডিম্পল আহমেদ। এর আগে তারা একসঙ্গে কাজ করেছে ‘বশীকরণ’ সিরিজে।
হরর-থ্রিলার ঘরানার এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন নির্মাতা সুমন মেহেদী।
প্রযোজনা প্রতিষ্ঠান 'বিন্দু ভিশনের' ব্যানারে নির্মিত এই নাটক এগিয়েছে রহস্য, মনস্তাত্ত্বিক টানাপোড়েন এবং একাধিক চমকপ্রদ ঘটনায়। দেশে অতিপ্রাকৃতিক ও অলৌকিক গল্পের চিত্রনাট্যের কাজ অপ্রতুল। তাই প্রেম-বিরহ ও ধারবাহিক গল্পের ছেনা ছকের বাইরে দিয়ে গিয়ে দর্শকদের ভিন্ন স্বাদের কাজ উপহার দিতে 'বিন্দু ভিশন' এই ব্যতিক্রমী পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটি।
নাটকের গল্পে দেখা যাবে, এক দম্পতি নতুন একটি বাসায় ওঠার পর থেকেই অস্বাভাবিক ও ব্যাখ্যাতীত ঘটনার মুখোমুখি হতে শুরু করেন। ঘটনার সূত্র খুঁজতে গিয়ে সামনে আসে অতীতের এক অন্ধকার অধ্যায়, যার প্রভাব তাদের বর্তমান জীবনকে ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দেয়।
- ট্যাগ:
- বিনোদন
- ওয়েব সিরিজ