ভিড় বাড়ছে রাজধানীমুখী মানুষের, যানবাহন সংকটে ভোগান্তি
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ সোমবার খুলছে সরকারি-বেসরকারি অফিস। কর্মদিবস শুরুর আগে গতকাল রবিবার রাজধানীতে ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও ব্যক্তিগত যানবাহনে ঢাকায় ফেরা মানুষের উপস্থিতি বাড়লেও রাজধানীর প্রবেশমুখ কিংবা মহাসড়কে কোথাও বড় যানজট দেখা যায়নি।
গতকাল রাজধানীর কমলাপুর রেলস্টেশন, যাত্রাবাড়ী, গাবতলী ও সায়েদাবাদ এলাকায় ঢাকামুখো যাত্রীদের মাঝারি উপস্থিতি দেখা যায়।
কিছু ট্রেনের বিলম্ব : গতকাল ভোর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক ট্রেন পৌঁছে কমলাপুর রেলস্টেশনে। উত্তরবঙ্গের একাধিক ট্রেন আধাঘণ্টা থেকে এক ঘণ্টা বিলম্বে ঢাকায় পৌঁছে।
রংপুর এক্সপ্রেস প্রায় এক ঘণ্টা দেরিতে পৌঁছে। নীলসাগর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস আধাঘণ্টা দেরিতে ঢাকায় ঢোকে।
এদিকে নেত্রকোনা, জামালপুর ও ময়মনসিংহ অঞ্চলের কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে আধাঘণ্টা দেরিতে পৌঁছেছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ঈদের ছুটি
- কর্মস্থলে ফেরত আসা