You have reached your daily news limit

Please log in to continue


ঈদুল আজহার সময় গাজায় নিহত ৩৩, পশ্চিম তীরে ২৭২১ বসতি স্থাপন

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। মুসলিমদের পবিত্র ঈদুল আজহার সময় গাজায় ইসরায়েলি সামরিক হামলায় ৩৩ জন ফিলিস্তিনি নিহত এবং অন্তত ১৩০ জন আহত হয়েছেন।

এদিকে, ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের নতুন পরিকল্পনায় পশ্চিম তীরের অবৈধ বসতিগুলোতে অন্তত ২ হাজার ৭২১টি আবাসন ইউনিট নির্মাণের লক্ষ্য নির্ধারণ করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর সাথে যুক্ত সিভিল অ্যাডমিনিস্ট্রেশন প্ল্যানিং কাউন্সিল (বেসামরিক প্রশাসন পরিকল্পনা পরিষদ) পশ্চিম তীরের বসতি সম্পর্কিত পরিকল্পনাগুলো নিয়ে আলোচনা করতে আগামী বুধবার (৩ জুন) বৈঠকে বসবে।

২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলার নিয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও পিএলও-এর সূত্রের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনের তথ্য মতে, বিগত ২৪ ঘণ্টায় গাজার হাসপাতালগুলোতে একজন মৃত এবং আটজন আহত ব্যক্তিকে আনা হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ হাজার ৯৩৯ জনে এবং আহতের সংখ্যা ১ লাখ ৭২ হাজার ৯২৭ জনে পৌঁছেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন