আজ থেকে ৩ মাস সুন্দরবন প্রবেশে নিষেধাজ্ঞা শুরু

জাগো নিউজ ২৪ সুন্দরবন প্রকাশিত: ০১ জুন ২০২৬, ১০:১০

প্রজনন মৌসুম ঘিরে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৩ মাস সুন্দরবনে জেলে-বাওয়ালী-মৌয়াল ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বনবিভাগ। এই সময়টাতে বনের প্রাণী-পশু-পাখি ডিম ও বাচ্চা দিয়ে থাকে। নৌযানের বিকট শব্দ ও লোকজনের কোলাহল এবং আনাগোনায় এসব প্রাণীর প্রজনন কার্যক্রম বিঘ্নিত হয়।


এছাড়া বনের বিভিন্ন প্রজাতির গাছের বীজ থেকে এসময় চারা গজিয়ে থাকে। জেলে-বাওয়ালী ও মৌয়ালদের হাঁটাহাঁটিতে সেগুলো নষ্ট হয়ে থাকে। আর এই সময় মাছেরও প্রজনন মৌসুম। বিভিন্ন প্রজাতির মাছ এসময় ডিম দিয়ে থাকে।


তাই এই তিন মাস বন্যপ্রাণী, গাছপালা ও মাছের প্রজনন নির্বিঘ্ন করতে বনবিভাগের এই সিদ্ধান্ত। ২০২০ সাল থেকে সুন্দরবনে এ নিষেধাজ্ঞা পালন হয়ে আসছে। এই তিন মাস নির্বিঘ্ন থাকলে সুন্দরবনের বন্যপ্রাণী, গাছপালা ও মাছের পরিমাণ বৃদ্ধি পাবে। ফলে সমৃদ্ধ হবে সুন্দরবনের জীববৈচিত্র্য। আর এতে উপকৃত হবে বন নির্ভরশীল জনগোষ্ঠী।


তিন মাসের এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে কঠোর অবস্থানে থাকবে বনবিভাগ। নিষিদ্ধ এই সময়ে কেউ যদি বনে প্রবেশ করেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বনবিভাগ। এই প্রজনন মৌসুম ঘিরে বনবিভাগের টহল জোরদার করা হয়েছে। এছাড়া কেউ যাতে বনে প্রবেশ করতে না পারে সেজন্য থাকছে বনবিভাগের ড্রোন নজরদারি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও