শুল্ক–কর ছাড়া বৈদ্যুতিক বাস–ট্রাক আমদানির সময় মাত্র এক মাস

প্রথম আলো প্রকাশিত: ৩১ মে ২০২৬, ১৭:০৭

বৈদ্যুতিক বাস ও ট্রাক আমদানিতে শুল্ক-কর অব্যাহতি দেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে এই সুবিধা পেতে হলে তিনটি শর্ত পূরণ করতে হবে।


জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এমন শর্ত দিয়ে ঈদের আগে প্রজ্ঞাপন জারি করেছে। এর মানে, বৈদ্যুতিক বাস-ট্রাক আমদানি করলে শুল্ক-কর দিতে হবে না।


শুল্কমুক্ত সুবিধায় বৈদ্যুতিক বাস ও ট্রাক আমদানির শর্তগুলো হলো—১. আমদানি করা বাস বা ট্রাক সম্পূর্ণ নতুন হতে হবে। রিকন্ডিশন গাড়ি আমদানি করা যাবে না। ২. আমদানিকৃত বাস বা ট্রাকে স্থাপিত ব্যাটারি প্রতিস্থাপন ছাড়া ন্যূনতম সাত বছর অথবা তিন লাখ কিলোমিটার চলবে, এমন ওয়ারেন্টিসম্পন্ন হতে হবে এবং এর সপক্ষে যথাযথ প্রামাণ্য দলিল থাকতে হবে। ৩. আমদানি করা ইলেকট্রিক বাস বা ট্রাক প্রযোজ্য ক্ষেত্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা অন্য কোনো উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত মানের হতে হবে অথবা সংশ্লিষ্ট রপ্তানিকারক দেশের টাইপ অ্যাপ্রোভাল অথরিটি বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সনদপ্রাপ্ত হতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও