You have reached your daily news limit

Please log in to continue


হলে সিট না পেয়ে দাঁড়িয়েই সিনেমা দেখলেন নায়ক!

কাজী আনোয়ার হোসেনের কালজয়ী গোয়েন্দা চরিত্র নিয়ে নির্মিত বহু প্রতীক্ষিত সিনেমা ‘মাসুদ রানা’ মুক্তি পেয়েছে ঈদের দিন। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি দর্শকের মাঝে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। তবে এর মধ্যেই সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা ও হাসির খোরাক। 

সিনেমার সাফল্যমণ্ডিত মুহূর্ত ও ব্যতিক্রমী একটি চিত্র তুলে ধরে প্রযোজনা প্রতিষ্ঠানের অফিসিয়াল পেজ থেকে দাবি করা হয় এমন- হলে সিট না পেয়ে দাঁড়িয়েই সিনেমা দেখছেন সিনেমার ‘মাসুদ রানা’ চরিত্রের অভিনেতা রাসেল রানা।

জাজ মাল্টিমিডিয়া তাদের সেই পোস্টে লেখে, হিরো যখন টিকেট পায় না, সব টিকেট আগেই সোল্ড আউট হয়ে যায়, তখন হিরোর নিজের সিনেমা, দাঁড়িয়ে দেখা ছাড়া উপায় থাকে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন