You have reached your daily news limit

Please log in to continue


টেকনাফের কাছাকাছি মৌসুমি বায়ু, তাপমাত্রা বৃদ্ধির আভাস

বাংলাদেশে বছরের মোট বার্ষিক বৃষ্টিপাতের ৭১ থেকে ৮০ শতাংশ হয়ে থাকে এই মৌসুমি বায়ু প্রভাবে। এর শুরুটা হয় জুন মাসে, চলে সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়কে বলা হয় বর্ষাকাল। গ্রীষ্মকালে ফাগুন থেকে জ্যৈষ্ঠ পর্যন্ত (ফেব্রুয়ারি থেকে মে) প্রাক-মৌসুমি বায়ু বা কালবৈশাখীর কারণে হয় প্রায় ১৯ শতাংশ বৃষ্টি। বাকি ৪ শতাংশ বৃষ্টি ঝরে শীতকালে।

বর্ষাকালের আগমনী বার্তা এবার জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৫ দিনের বর্ধিত সময়ে (৪ জুনের পর) দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। এর ফলে দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর আসার আগে আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন