ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
www.tbsnews.net
প্রকাশিত: ৩১ মে ২০২৬, ১১:৫৭
ইরাক ও ইরানের মতো দেশগুলোতে মার্কিন সামরিক বাহিনীর প্রবেশ করা 'উচিত হয়নি' বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি দাবি করেছেন, নয় মাস আগে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমাবর্ষণ না করলে এতক্ষণে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত।
ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্য করেন।
ইরাক ও ইরানের যুদ্ধে জড়ানোকে একটি 'ভুল সিদ্ধান্ত' হিসেবে দেখছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, 'ইরাকের দিকে তাকান, আমাদের কত বড় ক্ষতি হয়েছে। আমরা কী যে এক বোকামি করেছি! আমাদের আসলে প্রথমেই সেখানে যাওয়া উচিত হয়নি।'
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মার্কিন সামরিক