বাংলাদেশের আমের নতুন বাজার হতে পারে দুই দেশে
প্রথম আলো
প্রকাশিত: ৩১ মে ২০২৬, ১০:০৮
বাংলাদেশের আমের জন্য নতুন দুটি বাজার হতে পারে জাপান ও মালয়েশিয়া। বাংলাদেশ থেকে আম আমদানি করতে আগ্রহী এই দুই দেশ। এ নিয়ে আশাবাদী দেশের রপ্তানিকারকেরা। তাঁদের আশা, প্রয়োজনীয় মান ও নিরাপত্তা শর্ত পূরণ করা গেলে বাংলাদেশের আম দক্ষিণ-পূর্ব এশিয়া ও পূর্ব এশিয়ার বাজারে নতুন সুযোগ তৈরি করতে পারে।
আম আমদানির বিষয়ে কথা বলতে জুন মাসের প্রথম সপ্তাহে আসছে মালয়েশিয়ার একটি প্রতিনিধিদল। চলতি মৌসুমেই দেশটিতে আম রপ্তানি করা সম্ভব বলে জানিয়েছে বাংলাদেশের রপ্তানিকারকেরা।
জাপানের পক্ষ থেকে আমদানির আগ্রহ প্রকাশ করা হয়েছে। তবে আমদানের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে দামি আমের উৎপাদনকারী এ দেশ বেশ কিছু শর্ত দিয়েছে। সেগুলো নিয়ে এখন আলোচনা চলছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আমের বাজার