ইরানের সঙ্গে চুক্তিতে আরও কঠোর শর্ত চাইছেন ট্রাম্প: মার্কিন মিডিয়া
ডেইলি স্টার
প্রকাশিত: ৩১ মে ২০২৬, ১০:০৫
ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য যে চুক্তির আলোচনা চলছে, সেখানে আরও কঠোর শর্ত যোগ করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে এমনটাই জানানো হয়েছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প চুক্তির কিছু অংশ আরও কঠিন করার নির্দেশ দিয়েছেন। এরপর সেই নতুন প্রস্তাব আবার ইরানের কাছে পাঠানো হয়েছে।
তবে ঠিক কোন কোন বিষয় বদলানো হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। আরেকটি সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও কঠোর অবস্থান নিতে চান।