ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

যুগান্তর প্রকাশিত: ৩১ মে ২০২৬, ১০:০৪

ঈদের ছুটি ও টানা বৃষ্টির কারণে ঢাকার বায়ুর মানে লক্ষণীয় উন্নতি হয়েছিল। তবে বৃষ্টি না হওয়ায় কিছুটা বেড়েছে দূষণ। রোববার (৩১ মে) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, দূষণের মাত্রায় ঢাকার স্কোর ১০৭। এই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত প্রধান ১২৭টি শহরের তালিকায় ঢাকা আজ ৯তম অবস্থানে রয়েছে। শহরটির বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।


দূষণের এ তালিকায় ২৭৩ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনসাসা। দ্বিতীয় স্থানে থাকা সাউথ আফ্রিকার জোহানেসবার্গের স্কোর ১৬৩। তৃতীয় স্থানে চিলির সান্তিয়াগোর স্কোর ১৫৬। এছাড়া চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার স্কোর ১৩৪। পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ১৩৪।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও