নিরাপত্তা সুরক্ষায় রোবটদের ‘ডিজিটাল আইডি’ দিচ্ছে চীন
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ৩০ মে ২০২৬, ১৭:৪৭
হিউম্যানয়েড রোবটের ওপর কড়া নজরদারি ও নিরাপত্তা ঝুঁকি এড়াতে প্রতিটি রোবটের জন্য ডিজিটাল আইডি চালুর সিদ্ধান্ত নিয়েছে চীন।
এসব রোবট তৈরির শুরু থেকে রিসাইক্লিং পর্যন্ত পুরো জীবনচক্র ট্র্যাক করতে এ আইডি ব্যবহৃত হবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।
চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি’র বরাতে জানা গেছে, রোবটগুলোকে এদের পুরো জীবনচক্র জুড়ে নজরদারিতে রাখার জন্য চীন প্রতিটি রোবটের জন্য একটি করে ডিজিটাল পরিচয় নম্বর চালুর পরিকল্পনা করছে প্রযুক্তিতে দ্রুত শীর্ষে উঠে আসা দেশটি।