You have reached your daily news limit

Please log in to continue


কর্পোরেট দুনিয়ার চাপকে বিদায়, শান্তির খোঁজে অটো চালাচ্ছেন প্রাক্তন IT ম্যানেজার

কর্পোরেট দুনিয়ার অন্তহীন মানসিক চাপ নিয়ে একাধিক ঘটনা মাঝে মধ্যেই শিরোনামে আসে। এ বার সেই মানসিক চাপ থেকে মুক্তি পেতে অভিনব পথ বেছে নিলেন এক মহিলা। বিলাসবহুল জীবনের হাতছানি আর বড় পদের মোহ ত্যাগ করে তিনি রাস্তায় অটো চালাচ্ছেন। দীর্ঘ ৯ বছর ধরে IT ম্যানেজার হিসেবে কাজ করেছে তিনি। কিন্তু কর্পোরেটের মানসিক চাপ ও প্রতিনিয়ত উৎকণ্ঠা থেকে মুক্তি পেতেই বড় সিদ্ধান্ত নেন ওই মহিলা। তবে ওই মহিলার নাম পরিচয় বা কোথাকার ঘটনা, তা জানা যায়নি। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ওই মহিলার ভিডিয়ো ভাইরাল।

সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করেছেন নেজ়রিন মিধলাজ। তিনি একদিন ওই মহিলার অটোতে যাওয়ার সময়ে তাঁর সঙ্গে কথোপকথন শুরু করেন। মহিলা অটো চালকের শান্ত স্বভাব ও প্রবল আত্মবিশ্বাস দেখে নেজ়রিন মুগ্ধ হন। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, নেজ়রিন, মহিলা অটো চালককে পুরুষ প্রধান পেশায় কাজ করার অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করছেন। উত্তরে ওই অটো চালক অত্যন্ত আনন্দের সঙ্গে জানিয়েছেন, আগের চাকরিতে টাকা থাকলেও শান্তি ছিল না। কিন্তু এখন তিনি নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে পারছেন। প্রতিদিন নিজের মতো করে থাকছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন