You have reached your daily news limit

Please log in to continue


বিমানবন্দরে মসলাকে হেরোইন ভাবায় ৫৭ দিন কারাগারে ভারতীয় ব্যবসায়ী

বিমানবন্দরের স্ক্যানার ভুলবশত মসলাকে হেরোইন হিসেবে শনাক্ত করায় টানা ৫৭ দিন কারাগারে থাকতে হয়েছে ভারতের এক ব্যবসায়ীকে। পরে আদালত তাঁকে প্রায় ৯ হাজার পাউন্ড ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভোপাল বিমানবন্দর দিয়ে মালয়েশিয়াগামী ওই ব্যবসায়ী দিল্লি হয়ে যাত্রা করছিলেন। এ সময় বিমানবন্দরের এক্সপ্লোসিভ ট্রেস ডিটেকশন মেশিন তাঁর লাগেজে থাকা দুটি ভারতীয় মসলাকে (গরম মসলা ও আমচুর গুঁড়া) হেরোইন ও সাইকোট্রপিক পদার্থ হিসেবে শনাক্ত করে। এরপর ভারতের মাদক ও সাইকোট্রপিক পদার্থ নিয়ন্ত্রণ আইনে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর মসলার নমুনা পরীক্ষার জন্য আঞ্চলিক ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। তবে ১০ দিন পর ল্যাব কর্তৃপক্ষ জানায়, স্ক্যানারে যে সাইকোট্রপিক উপাদানের সংকেত পাওয়া গেছে, তা পরীক্ষার প্রয়োজনীয় যন্ত্র তাদের নেই। পরে নমুনা হায়দরাবাদের কেন্দ্রীয় ফরেনসিক বিজ্ঞান গবেষণাগারে পাঠানো হয়। সেখানে পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, মসলাগুলোতে কোনো ধরনের মাদকদ্রব্য ছিল না। কিন্তু তত দিনে ওই ব্যবসায়ী ৫৭ দিন জেল খেটে ফেলেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন