You have reached your daily news limit

Please log in to continue


ঈদের ৯ নাটকে ৯ রকম চরিত্রে কেয়া পায়েল

নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের মধ্যে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে বেশ এগিয়ে আছেন কেয়া পায়েল। কালেভদ্রে মডেলিংও করেন তিনি। তবে নাটকে অভিনয়ের ক্ষেত্রেই তাকে বেশি ব্যস্ত দেখা যায়। 

বছরজুড়ে তার নাটক বিভিন্ন মাধ্যমে প্রচার হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এবারের ঈদের নয়টি নাটকে অভিনয় করেছেন। নয়টি নাটকে নয় রকম চরিত্রে অভিনয় করেছেন তিনি।

ঈদের নাটক নিয়ে কেয়া পায়েল কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।

কেয়া পায়েল ঈদের নাটক সম্পর্কে বলেন, 'ঈদে বেশ কিছু কাজ করেছি। কোনোটা ঈদের আগে শুটিং করেছি, আবার কোনোটা হয়তো আরও আগে করেছি। সব মিলিয়ে নয়টি নাটক প্রচার হচ্ছে। দর্শকরা প্রতিটি নাটকে আমাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখবেন। কোনো নাটকের সঙ্গে অন্য নাটকের মিল নেই, ভিন্নতা আছে।'

ভিন্ন ভিন্ন নাটকের চরিত্রগুলো করার সময় কতটা উপভোগ করেছেন? এর জবাবে কেয়া পায়েল বলেন, 'অবশ্যই কাজগুলো উপভোগ করেছি। অভিনয়ের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা আছে বলেই কাজ করতে পারছি। অভিনয় ভালোবাসি। প্রতিনিয়ত চেষ্টা করি ভালো কাজের সঙ্গে থাকতে। শুটিংয়ের সময় অনেক উপভোগ করেছি।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন