আর্সেনালের প্রথম নাকি পিএসজির দ্বিতীয়

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩০ মে ২০২৬, ১৪:৫৪

অনেক অপেক্ষার পর ঘরে উঠেছে প্রিমিয়ার লিগ ট্রফি। নতুন আত্মবিশ্বাসে বলীয়ান আর্সেনালের লক্ষ্য এবার আরও বড়- সারাজীবনের এক অপূর্ণতা দূর করার, চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার স্বাদ পাওয়ার। স্বপ্নটাকে সত্যি করতে তাদের অবশ্য টপকাতে হবে কঠিন বাধা, রুখতে হবে পিএসজির আক্রমণের ঝড়। প্রতিপক্ষ যেই হোক না কেন, ফরাসি দলটি যেভাবে ঝাঁপিয়ে পড়ে, তাতে নিজেদের গোলমুখে বাঁধ দেওয়াটাই হয়তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ইংলিশ দলটির জন্য।


আর্সেনাল শিবিরে বছরের পর বছর ধরে একটা হতাশার গল্পই ঘুরেফিরে আসতো, নাড়া দিত দীর্ঘদিন প্রিমিয়ার লিগ জিততে না পারার কষ্ট। মিকেল আর্তেতার কোচিংয়ে অবশেষে, টানা তিন মৌসুমে রানার্সআপ হওয়ার গেরো কাটিয়ে, ২২ বছর পর এবার সেই খরা ঘোচাতে পেরেছে দলটি।


পাহাড়সম চাপ সরে যাওয়ায় তাই এখন আরও বড় কিছু চাই আর্সেনালের। মৌসুমের সবচেয়ে বড় দুই ট্রফি জিতে পূরণ করতে চায় ডাবল। একই সঙ্গে ইউরোপের শ্রেষ্টত্বের মুকুট পরে নিজেদেরকে সত্যিকার অর্থে মহাদেশ সেরা ক্লাবগুলোর কাতারে তুলতে চায় তারা।


সেই লক্ষ্যে হাঙ্গেরির বুদাপেস্টে শনিবার ফাইনালে পিএসজির মুখোমুখি হবে আর্সেনাল। পুসকাস অ্যারেনায় বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ১০টায়।


লুইস এনরিকের এই পিএসজির মূল মন্ত্র যেন একটাই, আক্রমণের তোড়ে প্রতিপক্ষকে ভাসিয়ে দেওয়া। আর গোলমুখ একবার খুলে গেলে দলটিকে আটকে রাখা সত্যিই ভীষণ কঠিন। বলা যায়, প্রায় অসম্ভব, তা মঞ্চ যত বড়ই হোক না কেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও