You have reached your daily news limit

Please log in to continue


আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: তদন্তের মেয়াদ বাড়ল

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিতে আরো চারদিন সময় পেয়েছে সরকারের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জাহিদ রায়হান বলেছেন, তদন্ত কমিটিকে আগামী ৩ জুন পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তিনি বলেন, “যে শিশুরা মারা গেছে, তাদের মায়েদের সঙ্গে কথা বলার জন্য আরো সময় প্রয়োজন। কারণ আসলেই একটি ওয়ার্ডে এত শিশু মারা গেল আর মায়েরা টের পেল না, এমন হয় না।”

বুধবার ভোরের দিকে আদ-দ্বীন হাসপাতালের ‘পোস্ট অপারেটিভ’ ওয়ার্ডে থাকা ছয় শিশুর সবাই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং একে একে তাদের মৃত্যু হয়। কোরবানির ঈদের আগের দিন ওই ঘটনা পুরো বাংলাদেশকে নাড়িয়ে দেয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সেদিনই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে ৩ দিনের মধ্যে শিশুদের মুত্যুর কারণ অনুসন্ধান এবং প্রতিকারের জন্য করণীয় নির্ধারণ করে প্রতিবেদন দিতে বলা হয়।

মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিবকে (বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা) সভাপতি করে গঠিত এই কমিটিতে স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালককে (হাসপাতাল-১) সদস্য সচিব এবং অধিদপ্তরের সহকারী পরিচালককে (আইন শাখা) সদস্য হিসেবে রাখা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন